বিপজ্জনক বাড়ি ভাঙার উদ্যোগ হাওড়া পুরসভার - The News Lion

বিপজ্জনক বাড়ি ভাঙার উদ্যোগ হাওড়া পুরসভার

 


দি নিউজ লায়নঃ   লাগাতার ঝড়বৃষ্টির মধ্যে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য বিপজ্জনক বাড়িগুলিকে ভাঙার সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। বালির ৫৫ নম্বর ওয়ার্ডের একটি ভগ্নপ্রায় বাড়ি দীর্ঘদিন ধরেই খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরসভা থেকে নোটিশ দেওয়া হলেও এর সংস্কার হয়নি। হাওড়া পুরসভা থেকে এই বাড়িটিকে পরিত্যক্ত বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী শুক্রবার সকালে হাওড়া পুরসভা ওই বিপজ্জনক বাড়িটিকে ভেঙে ফেলার কাজে নামে। বর্তমানে এই বাড়িটির জীর্ণদশা। 


বৃষ্টির মধ্যে যেকোনো সময় ভগ্নদশা বাড়িটি ভেঙে পড়তে পারে এবং পার্শ্ববর্তী বাড়িগুলোর ক্ষয়ক্ষতি ও মানুষের জীবনহানিও হতে পারে। তাই এই সাবধানতা অবলম্বন করে পুরসভা। এ ব্যাপারে হাওড়া পুরনিগমের ৫৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার প্রাণকৃষ্ণ মজুমদার জানিয়েছেন, বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবস্থায় ছিল। ন'বছর আগে তৎকালীন বালি পুরসভা এই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছিল। সেই থেকেই বাড়িটি বিপজ্জনক বলে সকলে জানত।  পরবর্তীকালে বালি পুরসভা হাওড়া পুরনিগমের অন্তর্ভুক্ত হওয়ার পরেও বাড়িটিকে বিপজ্জনক হিসেবে দেখানো হয়েছে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে।


 বাড়ির মালিক এবং যারা এখানে বসবাস করছিলেন তাঁদেরকে বারেবারে নোটিশ দেওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীকালে আম্ফান এবং ঝড়ের প্রভাবে বাড়িটির বড় ক্ষতি হয়। ওই সময় বাড়ির কিছু অংশ ভেঙে গিয়েছিল। দীর্ঘদিন কোনওরকম সংস্কার না হওয়ায় কারণে এমন অবস্থা হয়েছে বলে পুর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন। এই বাড়িটি বিপজ্জনক অংশ যাতে বিপরীত দিকের বাড়িতে ক্ষতি বা প্রাণহানির মত ঘটনা না ঘটে তার জন্য এদিন বাড়িটির বিপজ্জনক অংশ হাওড়া পুরনিগমের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.